1344 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الْفُرَاتِ، عَنْ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي شُرَيْحٍ، عَنْ أَبِي مُسْلِمٍ مَوْلَى زَيْدِ بْنِ صُوحَانَ، قَالَ: كُنْتُ مَعَ سَلْمَانَ الْفَارِسِيِّ، فَرَأَى رَجُلًا قَدْ أَحْدَثَ، وَهُوَ يُرِيدُ أَنْ يَنْزِعَ خُفَّيْهِ لِلْوُضُوءِ، فَقَالَ لَهُ سَلْمَانُ: «امْسَحْ عَلَيْهِمَا وَعَلَى عِمَامَتِكَ، فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى خِمَارِهِ وَعَلَى خُفَّيْهِ». [4: 35]
رقم طبعة با وزير = (1341)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح بما قبله وما بعده. تحقيق الشيخ شعيب الأرناؤوط: أبو شريح وأبو مسلم مجهولان، لم يوثقهما غير المؤلف، وباقي رجاله ثقات، فهو حسن في الشواهد.
যাইদ বিন সুহানের আজাদকৃত গোলাম আবূ ‍মুসলিম রহিমাহুল্লাহ বলেন, “আমি সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, অতঃপর তিনি দেখলেন এক ব্যক্তিকে ওযূ ভেঙ্গে যাওয়ার পর তিনি তার মোজা খুলতে চাইছেন, তখন সালমান আল ফারেসী রাদ্বিয়াল্লাহু আনহু তাকে বললেন, “আপনি আপনার দুই মোজা ও পাগড়ীর উপর মাসেহ করুন। কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাঁর পাগড়ী ও চামড়ার মোজার উপর মাসেহ করতে দেখেছি।”[1]







[1] আবূ দাঊদ আত তায়ালিসী: ১/৫৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/২২; মুসনাদ আহমাদ: ৫/৪৩৯; ইবনু মাজাহ: ৫৬৩; আত তাবারানী: ৬১৬৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সমার্থক হাদীস থাকার কারণে সহীহ বলেছেন। (আর রওযুন নাযীর: ৮৭২।)

সহীহ ইবনু হিব্বান (1344)