1316 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى، عَنْ حَيْوَةَ بْنِ شُرَيْحٍ، عَنْ يَزِيدَ بْنِ الْهَادِ، أَنَّ نَافِعًا، حَدَّثَهُ، عَنِ ابْنِ عُمَرَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْبَلَ مِنَ الْغَائِطِ، فَلَقِيَهُ رَجُلٌ عِنْدَ بِئْرِ جَمَلٍ، فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَقْبَلَ عَلَى الْحَائِطِ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ عَلَى الْحَائِطِ، ثُمَّ مَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ رَدَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الرَّجُلِ السَّلَامَ». [5: 10]
رقم طبعة با وزير = (1313)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (357). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال البخاري، عبد الله بن يحيى: هو المعافري البُرُلُّسي، ويزيد بن الهاد: هو يزيد بن عبد الله بن أسامة بن الهاد الليثي المدني.
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম টয়লেট থেকে আসেন, অতঃপর বি'রে জামাল নামক স্থানে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে উক্ত ব্যাক্তি সালাম দেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সালামের জবাব দিলেন না, যতক্ষন না তিনি একটি দেওয়ালের কাছে যান এবং দেয়ালের উপর তাঁর হাত রাখেন অতঃপর তিনি মুখমুন্ডল ও দুই হাত মাসেহ করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঐ ব্যক্তির সালামের জবাব দেন।”[1]







[1] আবূ দাঊদ: ৩৩১; সুনান বাইহাকী: ১/২০৬; আবূ আওয়ানা: ১/২১৫; দারাকুতনী: ১/১৭৭; সহীহ আল বুখারী: ৩৩৭; সহীহ মুসলিম: ৩৬৯। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৫৭।)

সহীহ ইবনু হিব্বান (1316)