1314 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الذُّهْلِيُّ، قَالَ: حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: أَخْبَرَنِي الْوَلِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَبَاحٍ، أَنَّ عَطَاءً عَمَّهُ، حَدَّثَهُ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلًا أَجْنَبَ فِي شِتَاءٍ، فَسَأَلَ، فَأُمِرَ بِالْغُسْلِ فَمَاتَ، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مَا [ص:141] لَهُمْ قَتَلُوهُ؟ قَتَلَهُمُ اللَّهُ - ثَلَاثًا - قَدْ جَعَلَ اللَّهُ الصَّعِيدَ - أَوِ التَّيَمُّمَ - طَهُورًا». قَالَ: شَكَّ ابْنُ عَبَّاسٍ ثُمَّ أَثْبَتَهُ بَعْدُ. [4: 5]
رقم طبعة با وزير = (1311)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (365). تحقيق الشيخ شعيب الأرناؤوط: الوليد بن عبيد الله: هو ابن أبي رباح بن أخي عطاء بن أبي رباح، ترجمه ابن أبي حاتم 9/ 9، ونقل توثيقه عن يحيى بن معين، وصحح حديثه هذا مع المؤلف شيخه ابن خزيمة (273)، وتلميذه الحاكم 1/ 165، ووافقه الذهبي، وقال الذهبي في «الميزان» 4/ 341: «وضعفه الدارقطني»، وباقي رجاله ثقات، رجال الصحيح، وله طرق أخرى يتقوى بها.
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি শীতকালে জুনুবী হয়ে যায়, অতঃপর তিনি এই ব্যাপারে জিজ্ঞেস করলে তাকে গোসল করার নির্দেশ দেওয়া হয়, তারপর সে মারা যায়। অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হলে তিনি বলেন, “তাদের কী হলো, তারা তাকে হত্যা করে ফেললো? আল্লাহ তাদেরকে হত্যা করুন।” -একথা তিনি তিনবার বললেন।– নিশ্চয়ই আল্লাহ মাটিকে –অথবা তায়াম্মুমকে- পবিত্রতা অর্জনের মাধ্যম হিসেবে নির্ধারণ করেছেন।”[1] হাদীসের এই শব্দগত সংশয় আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে এসেছে, অতঃপর তিনি সংশয়হীনভাবে বর্ণনা করেছেন।”







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২৭৩; হাকিম: ১/১৬৫; িইবনুল জারুদ, আল ‍মুনতাকা: ১২৮; সুনান বাইহাকী: ১/২২৬; মুসনাদ আহমাদ: ১/৩৩০; আবূ দাঊদ: ৩৩৭; দারেমী: ১/১৯২; দারাকুতনী: ১/১৯১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৮৬৭; ইবনু মাজাহ: ৫৭২; তাবারানী আল কাবীর: ১১৪৭২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে য‘ঈফ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৬৫।)

সহীহ ইবনু হিব্বান (1314)