1304 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، وَيَعْلَى بْنُ عُبَيْدٍ، قَالَا: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، قَالَ: كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى فَقَالَ أَبُو مُوسَى: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ الرَّجُلُ يُجْنِبُ فَلَا يَجِدُ الْمَاءَ أَيُصَلِّي؟ فَقَالَ: لَا، فَقَالَ: أَمَا تَذْكُرُ قَوْلَ عَمَّارٍ لِعُمَرَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَا وَأَنْتَ فَأَجْنَبْتُ فَتَمَعَّكْتُ فِي التُّرَابِ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: «كَانَ يَكْفِيكَ هَكَذَا وَضَرَبَ بِيَدِهِ الْأَرْضَ فَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ» فَقَالَ: لَمْ أَرَ عُمَرَ قَنَعَ بِذَلِكَ، قَالَ: فَمَا تَصْنَعُ [ص:129] بِهَذِهِ الْآيَةِ: {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا} [النساء: 43] فَقَالَ: «أَمَا إِنَّا لَوْ رَخَّصْنَا لَهُمْ فِي هَذَا لَكَانَ أَحَدُهُمْ إِذَا وَجَدَ بَرْدَ الْمَاءِ تَيَمَّمَ بِالصَّعِيدِ» زَادَ يَعْلَى: قَالَ الْأَعْمَشُ: فَقُلْتُ لِشَقِيقٍ فَلَمْ يَكُنْ هَذَا إِلَّا لِهَذَا. [1: 30]
رقم طبعة با وزير = (1301)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» -أيضا-، «الصحيح» برقم (344). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو معاوية: هو محمد بن خازم الكوفي، وهو أحفظ الناس لحديث الأعمش.
শাকীক রহিমাহুল্লাহ বলেন, “আমি আব্দুল্লাহ বিন মাস‘ঊদ ও আবূ মুসা আল আশ‘আরী রাদ্বিয়াল্লাহু আনহুমার কাছে বসে ছিলাম। তখন আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহুকে বললেন, “হে আবূ আব্দুর রহমান, একজন ব্যক্তি জুনুবী হয়ে যায় কিন্তু সে কোন পানি পাইনা, সে কি সালাত আদায় করবে?” জবাবে তিনি বলেন, “না।” তিনি আবারো বলেন, “আপনার কি মনে পড়ে না উমার রাদ্বিয়াল্লাহু আনহুর উদ্দেশ্যে আম্মার রাদ্বিয়াল্লাহু আনহুর কথা; রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এবং আপনাকে এক জায়গায় পাঠিয়েছিলেন অতঃপর আমি জুনুবী হয়ে যাই ফলে আমি মাটিতে গড়াগড়ি দেই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসি এবং তাঁর কাছে ঘটনা বর্ণনা করি। তখন তিনি বলেন, “তোমার জন্য যথেষ্ট ছিল এরকম করা। এই বলে তিনি হাত জমিনে মারেন অতঃপর তাঁর মুখমন্ডল ও দুই হাতের কব্জি পর্যন্ত মাসেহ করেন।” তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আমি মনে করি না যে, এতে উমার রাদ্বিয়াল্লাহু আনহু তুষ্ট হয়েছিলেন।” আবূ মুসা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “আপনি এই আয়াতটির ব্যাপারে কী করবেন? যেখানে বলা হয়েছে, {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا} (অতঃপর যদি তোমরা পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে।)” (সূরা মায়িদা: ৬।) জবাবে তিনি বলেন, “জেনে রাখো যে, যদি আমরা এই ব্যাপারে অবকাশ দেই, তবে লোকজন পানি ঠান্ডা পেলেই মাটি দিয়ে তায়াম্মুম করবে।” ইয়ালা আরেকটু বেশি বর্ণনা করেছেন, “ইমাম আ‘মাশ বলেছেন, আমি শাকীককে বললাম, “এই হুকুম তাহলে এজন্যই ছিল।”[1]







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৫৮-১৫৯; সহীহ ‍মুসলিম: ৩৬৮; মুসনাদ আহমাদ: ২/৩৯৬; সহীহ আল বুখারী: ৩৪৭; আবূ দাঊদ: ৩২১; নাসাঈ: ১/১৭০; দারাকুতনী: ১/১৭৯; সহীহ ইবনু খুযাইমাহ: ২৭০; আবূ আওয়ানা: ১/৩০৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আস সহীহাহ: ৩৩৪।)

সহীহ ইবনু হিব্বান (1304)