1300 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: «خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الْجَيْشِ، انْقَطَعَ عِقْدٌ لِي، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْتِمَاسِهِ، فَأَقَامَ مَعَهُ النَّاسُ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ نَاسٌ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ فَقَالُوا: أَلَا تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ؟ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِالنَّاسِ مَعَهُ، وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ، فَقَالَ: حَبَسْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسَ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ؟ فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، [ص:118] وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي فَلَا يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَصْبَحَ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا». قَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ - وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ -: مَا هَذَا بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ ‍ قَالَتْ عَائِشَةُ: «فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَوَجَدْنَا الْعِقْدَ تَحْتَهُ». 1: 30]
رقم طبعة با وزير = (1297)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (335 و 337): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে কোন এক সফরে বের হলাম, অতঃপর যখন আমরা বাইদা অথবা যাতুল জাইশ নামক জায়গায় পৌঁছলাম, আমার একটি হার ছিড়ে পড়ে যায়, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা খোঁজার জন্য সেখানে অবস্থান করেন, তাঁর সাথে লোকজনও অবস্থান করেন। সেখানে তাঁরা পানির জায়গায় ছিলেন না আর তাঁদের কাছেও কোন পানি ছিল না। ফলে লোকজন আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, “আপনি কি দেখছেন না আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা কী কাজ করেছেন? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আটকে দিয়েছেন এবং তাঁর সাথে লোকদেরকেও আটকে দিয়েছেন অথচ এই জায়গায় পানি নেই আর তাঁদের কাছেও কোন পানি নেই। ফলে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু আমার কাছে আসেন, এমন অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার উরুর উপর তাঁর মাথা রেখে ঘুমিয়েছেন। অতঃপর তিনি বলেন, “তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আটকে দিয়েছো এবং তাঁর সাথে লোকদেরকেও আটকে দিয়েছো অথচ এই জায়গায় পানি নেই আর তাঁদের কাছেও কোন পানি নেই। এভাবে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহু আমাকে তিরস্কার করতে থাকেন এবং মাশাআল্লাহ যা বলার তিনি বলতে থাকেন আর কোমরে তাঁর হাত দিয়ে আঘাত করতে থাকেন। তবুও আমি কোন নড়াচড়া করিনি শুধুমাত্র আমার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অবস্থানের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমান, এভাবে যখন সকাল হলো তখন আল্লাহ তায়াম্মুমের আয়াত নাযিল করেন। ফলে লোকজন তায়াম্মুম করেন।” উসাইদ বিন হুযাইর রাদ্বিয়াল্লাহু আনহু, যিনি একজন নক্বীব ছিলেন, তিনি বলেন, “হে আবূ বকর রাদ্বিয়াল্লাহু আনহুর পরিবার, এটাই আপনাদের প্রথম বরকত নয়।” আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা বলেন, “অতঃপর আমি যে উটের উপর ছিলাম, যখন আমরা সেই উট উঠিয়ে দেই, হারটি আমরা তার নিচেই পেয়ে যাই।” [1]







[1] আবূ আওয়ানা: ১/৩০২; মুয়াত্তা ইমাম মালিক: ৬৮ পৃষ্ঠা; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/৪৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৮৮০; সহীহ আল বুখারী: ৩৩৪; সহীহ মুসলিম: ৩৬৭; নাসাঈ: ১/১৬৩-১৬৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২৬২; সুনান বাইহাকী: ১/২২৩/২২৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩০৭; তাবারানী: ৯৬৪১। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৩৩৫।)

সহীহ ইবনু হিব্বান (1300)