1297 - أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ أُولَاهُنَّ بِالتُّرَابِ». [3: 43]
رقم طبعة با وزير = (1294)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (66). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو خيثمة: هو زهير بن حرب.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দিবে, তখন সেই পাত্রের পবিত্রতার (উপায়) হলো তা সাতবার ধৌত করা; যার প্রথমবার হবে মাটি দ্বারা।”[1]







[1] সহীহ মুসলিম: ২৭৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৩; মুসনাদ আহমাদ: ২/৪২৭; সুনান বাইহাকী: ১/২৪০; সহীহ ইবনু খুযাইমাহ: ৯৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৩০; আবূ আওয়ানা: ১/২০৭; আবূ দাঊদ: ৭১; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২১; আবূ নু‘আইম, হিলইয়াতুল আওলিয়া: ৯/১৫৮। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ৬৬।)

সহীহ ইবনু হিব্বান (1297)