1293 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، وَسُفْيَانَ، عَنِ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَضَعُ الْإِنَاءَ عَلَى فِي وَأَنَا حَائِضٌ، ثُمَّ أُنَاوِلُهُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ، وَآخُذُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ، ثُمَّ أُنَاوِلُهُ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ». [4: 1]
رقم طبعة با وزير = (1290)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (252): م. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، سفيان: هو الثوري.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি ঋতুবতী অবস্থায় পাত্রে আমার মুখ লাগাতাম, তারপর তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিতাম অতঃপর তিনি পাত্রে আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগাতেন এবং আমি ঋতুবতী অবস্থায় মাংসল হাড় নিতাম, তারপর তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দিতাম অতঃপর তিনি পাত্রে আমার মুখ লাগানো জায়গায় মুখ লাগিয়ে খেতেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৬/১৯২; সহীহ মুসলিম: ৩০০; নাসাঈ: ১/১৪৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩২১; সহীহ ইবনু খুযাইমাহ: ১১০; আবূ আওয়ানা: ১/৩১১; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১২৫৩; আত তায়ালিসী: ১৫১৪; আবূ দাঊদ: ২৫৯; ইবনু মাজাহ: ৬৪৩; দারেমী: ১/২৪৬; হুমাইদী: ১৬৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (সহীহ আবূ দাঊদ: ২৫২।)

সহীহ ইবনু হিব্বান (1293)