1291 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ، عَنِ ابْنِ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ كَثِيرِ بْنِ فَرْقَدٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَالِكِ بْنِ حُذَافَةَ، حَدَّثَهُ، عَنْ أُمِّهِ الْعَالِيَةِ بِنْتِ سُبَيْعٍ، أَنَّهَا قَالَتْ: كَانَ لِي غَنْمٌ بِأُحُدٍ، فَوَقَعَ فِيهَا الْمَوْتُ، فَدَخَلْتُ عَلَى مَيْمُونَةَ فَذَكَرْتُ ذَلِكَ لَهَا، فَقَالَتْ لِي مَيْمُونَةُ: لَوْ أَخَذْتِ جُلُودَهَا فَانْتَفَعْتِ بِهَا؟ قَالَتْ: فَقُلْتُ: وَيَحِلُّ ذَلِكَ؟ قَالَتْ: نَعَمْ، مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِجَالٍ مِنْ قُرَيْشٍ يَجُرُّونَ شَاةً لَهُمْ مِثْلَ الْحِمَارِ، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَخَذْتُمْ إِهَابَهَا»، قَالُوا: إِنَّهَا مَيْتَةٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطَهِّرُهَا الْمَاءُ وَالْقَرَظُ». [3: 46]
رقم طبعة با وزير = (1288)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (2163). تحقيق الشيخ شعيب الأرناؤوط: عبد الله بن مالك بن حذافة لم يوثقه غير المؤلف، وأمه العالية: قال العجلي: مدنية تابعية ثقة، وباقي رجاله ثقات.
আলিয়া বিনতু ‍সুবাই‘য়ি (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমার উহুদে একটি মেষ ছিল। অতঃপর সেটি মারা যায়। তারপর আমি মাইমূনাহ রাদ্বিয়াল্লাহু আনহার কাছে যাই এবং তাঁর কাছে বিষয়টি বর্ণনা করি। তখন তিনি আমাকে বলেন, “যদি তুমি তার চামড়া গ্রহণ করতে, তবে তার মাধ্যমে উপকৃত হতে পারতে!” তিনি বলেন, আমি বললাম, “এটা কি জায়েয হবে?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার কুরাইশ কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করেন, যারা তাদের একটি মেষকে গাধার মতো টেনে নিয়ে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে বলেন, “যদি তোমরা তার চামড়া গ্রহণ করতে, (তবে তোমরা এর মাধ্যমে উপকৃত হতে পারতে)।” তারা বললো, “এটা তো মৃত প্রাণী।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তাকে পবিত্র করবে পানি ও বাবলা গাছ (অর্থাৎ পাকা করলেই সেটি পবিত্র হয়ে যাবে)।”[1]







[1] আবূ দাঊদ: ৪১২৬; নাসাঈ: ৭/১৭৪-১৭৫; তাহাবী: ১/৪৭১; দারাকুতনী: ১/৪৫; সুনান বাইহাকী: ১/১৯; মুসনাদ আহমাদ: ৬/৩৩৪। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (আস সহীহাহ: ২১৬৩।)

সহীহ ইবনু হিব্বান (1291)