1283 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ مُنْذُ حِينٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: حَدَّثَتْنِي مَيْمُونَةُ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ شَاةً لَهُمْ [مَاتَتْ]، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلَّا دَبَغْتُمْ إِهَابَهَا فَاسْتَمْتَعْتُمْ بِهِ». [1: 83]
رقم طبعة با وزير = (1280)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1277). تنبيه!! رقم (1277) = (1280) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيح غير يوسف بن سعيد، هو الحافظ ثقة.
. আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর স্ত্রী মাইমূনা রাদ্বিয়াল্লাহু আনহা, তিনি বলেন যে, তাদের একটি মেষ মারা যায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমরা এর চামড়া দাবাগত করনি কেন? অতঃপর তোমরা তার মাধ্যমে উপকৃত হতে পারতে”[1]







[1] নাসাঈ: ৭/১৭২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬৯; সহীহ মুসলিম: ৩৬৪; সুনান বাইহাকী: ১/২৩; আবূ আওয়ানা: ১/২১১; হুমাইদী: ৪৯১; সহীহ ‍মুসলিম: ৩৬৩; তাবারানী: ১১৩৮৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৮৮; মুসনাদ আহমাদ: ৬/৩৩৬; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৮/৩৮০; তিরমিযী: ১৭২৭; আবূ আওয়ানা: ১/২১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (গায়াতুল মারাম: ২৯।)

সহীহ ইবনু হিব্বান (1283)