1278 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا [ص:95] الْحَكَمُ *، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ الْجُهَنِيِّ، قَالَ: قُرِئَ عَلَيْنَا كِتَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ بِأَرْضِ جُهَيْنَةَ: «أَنْ لَا تَنْتَفِعُوا مِنَ الْمَيْتَةِ بِإِهَابٍ وَلَا عَصَبٍ». [2: 106]
رقم طبعة با وزير = (1275)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. * [الْحَكَمُ] قال الشيخ: هو ابن عُتَيبَةَ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: صحيح، رجال إسناده رجال الشيخين، غير عبد الله بن عُكيم، فمن رجال مسلم.
আব্দুল্লাহ বিন উকাইম রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর চিঠি আমাদেরকে পাঠ করে শোনানো হয়, এসময় জুহাইনাহ এলাকায় ছিলাম। (চিঠিতে লেখা ছিল) তোমরা মৃত প্রাণীর চামড়া ও পেশীতন্তুর মাধ্যমে উপকার লাভ করবে না।”[1]







[1] তিরমিযী: ১৭২৯; নাসাঈ: ৭/১৭৫; ইবনু মাজাহ: ৩৬১৩; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৪৬৮; সুনান বাইহাকী: ১/১৪; আবূ দাঊদ: ৪১২৭; মুসনাদ আহমাদ: ৪/৩১১; আত তায়ালিসী: ১২৯৩; ‍মুসান্নাফ আব্দুর রাযযাক: ২০২; মুসনাদ আহমাদ: ৪/৩১০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটির ব্যাপারে স্পষ্ট কোন মন্তব্য করেননি।শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন (ইরওয়াউল গালীল: ৩৮।)

সহীহ ইবনু হিব্বান (1278)