1274 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّارُ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ الْكَرِيمِ، قَالَ: أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ عَقِيلِ بْنِ مَعْقِلٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، قَالَ: [ص:91] أَخْبَرَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «أَوْكُوا الْأَسْقِيَةَ، وَغَلِّقُوا الْأَبْوَابَ إِذَا رَقَدْتُمْ بِاللَّيْلِ، وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ، فَإِنَّ الشَّيْطَانَ يَأْتِي، فَإِنْ لَمْ يَجِدِ الْبَابَ مُغْلَقًا دَخَلَ، وَإِنْ لَمْ يَجِدِ السِّقَاءَ مُوكًى شَرِبَ مِنْهُ، وَإِنْ وَجَدَ الْبَابَ مُغْلَقًا وَالسِّقَاءَ مُوكًى لَمْ يَحْلِلْ وِكَاءً وَلَمْ يَفْتَحْ بَابًا مُغْلَقًا، وَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ لِإِنَائِهِ الَّذِي فِيهِ شَرَابُهُ مَا يُخَمِّرُهُ، فَلْيَعْرِضْ عَلَيْهِ عُودًا». [1: 95]
رقم طبعة با وزير = (1271)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق على صحيح ابن خزيمة» (1/ 69). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي.
জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, “ যখন তোমরা ঘুমাতে যাবে, তখন দরজা বন্ধ করে দিবে, খাবার-পানীয় ঢেকে রাখবে, কেননা শয়তান (রাতে) আসে, অতঃপর যদি দরজা বন্ধ না পায়, তবে প্রবেশ করে, পানপাত্রগুলি যদি বন্ধ না পায়, তবে সে সেখান থেকে পান করে আর যদি দরজা বন্ধ পায়, পানপাত্র বাধা পায়, তবে সে পাত্রের মুখ খুলতে পারে না, বদ্ধ দরজা খুলতে পারে না। আর তোমাদের কেউ যদি তার পানপাত্র ঢেকে রাখার জন্য কোন কিছু না পায়, তবে সে যেন তার উপর একটি কাষ্ঠখন্ড আড়াআড়িভাবে রেখে দেয়।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৩৩; হাকিম: ৪/১৪০। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীক আলা সহীহ ইবনু খুযাইমাহ: ১/৬৯।)

সহীহ ইবনু হিব্বান (1274)