127 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ، قَالَ: سَمِعْتُ أَبِي، قَالَ: حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، أَنَّ يَحْيَى بْنَ أَبِي كَثِيرٍ حَدَّثَهُ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، [ص:335] عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ، أَنَّهُ سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ عَنِ الرَّجُلِ إِذَا جَامَعَ وَلَمْ يُنْزِلْ؟ فَقَالَ: لَيْسَ عَلَيْهِ شَيْءٌ، ثُمَّ قَالَ عُثْمَانُ: «سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَسَأَلْتُ بَعْدَ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ، وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ، فَقَالُوا مِثْلَ ذَلِكَ. قَالَ أَبُو سَلَمَةَ: وَحَدَّثَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ: أَنَّهُ سَأَلَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ، فَقَالَ مِثْلَ ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». [57: 3]تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
১২৭. যাইদ বিন খালিদ আল-জুহানী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, তিনি উসমান বিন আফফান রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুকে জিজ্ঞেস করলেন ঐ ব্যক্তি সম্পর্কে যে স্ত্রী সহবাস করে কিন্তু বীর্যপাত হয়নি। জবাবে তিনি বলেন: তার উপর কোন কিছুই আবশ্যক নয়। তারপর উসমান রাদ্বিয়াল্লাহু আনহু বলেন: আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এটা বলতে শুনেছি। যাইদ বিন খালিদ আল-জুহানী রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহু বলেন: এরপর এই সম্পর্কে আলী বিন আবী তালিব, ‍যুবাইর বিন আওয়াম, তালহা বিন উবাইদুল্লাহ, উবাই বিন কা’ব রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুমদের জিজ্ঞেস করেছি, তাঁরা সবাই অনুরুপ জবাবই দিয়েছেন। আবু সালামা রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, আমাকে হাদীস বর্ণনা করেছেন উরওয়া বিন যুবাইর, তিনি আবু আইয়ুব আল-আনসারী রাদ্বিয়াল্লহু আনহুকে এই ব্যাপারে প্রশ্ন করেছিলেন, জবাবে তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অনুরুপ কথাই বলেছেন।”[1] [2]

সহীহ ইবনু হিব্বান (127)