1266 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، يَقُولُ: «جَاءَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي وَأَنَا مَرِيضٌ لَا أَعْقِلُ فَتَوَضَّأَ وَصَبَّ مِنْ وَضُوئِهِ عَلَيَّ»، فَعَقَلْتُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ لِمَنِ الْمِيرَاثُ؟ فَإِنَّمَا يَرِثُنِي كَلَالَةً، فَنَزَلَتْ آيَةُ الْفَرَائِضِ. [5: 8]
رقم طبعة با وزير = (1263) [ص:79] قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: «فِي صَبِّ الْمُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وُضُوءَهُ عَلَى جَابِرٍ بَيَانٌ وَاضِحٌ بِأَنَّ الْمَاءَ الْمُتَوَضَّأُ بِهِ طَاهِرٌ لَيْسَ لَهُ أَنْ يَتَيَمَّمَ لِأَنَّهُ وَاجِدُ الْمَاءَ الطَّاهِرَ وَإِنَّمَا أَبَاحَ اللَّهُ عَزَّ وَجَلَّ التَّيَمُّمَ عِنْدَ عَدَمِ الْمَاءِ الطَّاهِرِ وَكَيْفَ التَّيَمُّمُ لِوَاجِدِ الْمَاءِ الطَّاهِرِ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «مختصر الشمائل» (291): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما.

জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার আমার খোঁজ-খবর নিতে আসেন, এসময় আমি অসুস্থ ছিলাম, আমার জ্ঞান ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করেন অতঃপর তাঁর ওযূর অবশিষ্ট পানি হতে কিছু পানি আমার উপর ছিটিয়ে দেন ফলে আমি জ্ঞান ফিরে পাই। অতঃপর আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার উত্তরাধিকারী কার জন্য হবে? আমার উত্তরাধিকারী তো কালালার ভিত্তিতে হবে। তখন মীরাসের আয়াত নাযিল হয়।”[1] আবু হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক তাঁর ওযূর অবশিষ্ট পানি জাবির রাদ্বিয়াল্লাহু আনহুকে ছিটিয়ে দেওয়ার মাঝে এই ব্যাপারে সুস্পষ্টভাবে বর্ণনা রয়েছে যে, যেই পানি দিয়ে ওযূ করা হয়, তা পবিত্র, যা বিদ্যমান থাকলে ওযূ না করে তায়াম্মুম করা জায়েয নেই। কারণ তিনি পবিত্র পানি পেয়েছেন। আর মহান আল্লাহ পবিত্র পানি না পাওয়া গেলে তায়াম্মুম করার অনুমতি দিয়েছেন। কাজেই পবিত্র পানি পাওয়া সত্তেও কিভাবে তায়াম্মুম বৈধ হতে পারে?!”
[1] সহীহ আল বুখারী: ১৯৪; দারেমী: ১/১৮৭; সুনান বাইহাকী: ১/২৩৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২১৯; আবূ দাঊদ আত তায়ালিসী: ১৭৯১; মুসনাদ আহমাদ: ৩/২৯৮; সহীহ মুসলিম: ১৬১৬; হুমাইদী: ১২২৯; আবূ দাঊদ: ২৮৮৬; তিরমিযী: ২০৯৭; ইবনু মাজাহ: ২৭২৮; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (মুখতাসার আশ শামাইল: ২৯১।)

সহীহ ইবনু হিব্বান (1266)