1259 - أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ، بِبُسْتَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عُبَيْدِ اللَّهِ الْعَتَكِيُّ، قَالَ: حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي رَافِعٍ، [ص:70] عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا جُنُبٌ، فَمَشَيْتُ مَعَهُ وَهُوَ آخِذٌ بِيَدِي، فَانْسَلَلْتُ مِنْهُ، فَانْطَلَقْتُ، فَاغْتَسَلْتُ، ثُمَّ رَجَعْتُ إِلَيْهِ فَجَلَسْتُ مَعَهُ، فَقَالَ: «أَيْنَ كُنْتَ يَا أَبَاهِرٍّ؟ » قُلْتُ: لَقِيتَنِي وَأَنَا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمُؤْمِنَ لَا يَنْجُسُ». [4: 50]
رقم طبعة با وزير = (1256)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (226): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، رجاله رجال الشيخين خلا عبد الوارث العتكي، وهو صدوق وأبو رافع: اسمه نفيع بن رافع الصائغ المدني.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে একদিন আমার সাক্ষাৎ হয় এমন অবস্থায় যে, সে সময় আমি নাপাক ছিলাম। অতঃপর আমি তাঁর সাথে হাঁটছিলাম আর তিনি আমার হাত ধরেছিলেন। অতঃপর আমি তার থেকে আস্তে আস্তে সরে পড়ি এবং বাড়িতে এসে গোসল করি তারপর আবার তাঁর কাছে যাই এবং তাঁর সাথে বসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে আবূ হির্র, ‍তুমি কোথায় ছিলে?” আমি বললাম, “আপনার সাথে যখন আমার সাক্ষাৎ হয়, তখন আমি নাপাক ছিলাম, ফলে আমার সাথে বসা আমি অপছন্দ করেছিলাম।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই মুমিন ব্যক্তি নাপাক হয় না।”[1]







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৭৩; সহীহ মুসলিম: ৩৭১; ইবনু মাজাহ: ৫৩৪; সুনান বাইহাকী: ১/১৮৯; মুসনাদ আহমাদ: ২/২৩৫; সহীহ বুখারী: ২৮৩; আবূ দাঊদ: ২৩১; তিরমিযী: ১২১; নাসাঈ: ১/১৪৫; আবূ আওয়ানা: ১/২৭৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে শক্তিশালী বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২২৬।)

সহীহ ইবনু হিব্বান (1259)