1253 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادِ بْنِ جَعْفَرٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ السِّبَاعِ وَالدَّوَابِّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ [ص:64] وَسَلَّمَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يُنَجِّسْهُ شَيْءٌ». [2: 3]
رقم طبعة با وزير = (1250) قَالَ أَبُو حَاتِمٍ: «هَذِهِ لَفْظَةُ إِخْبَارٍ مُرَادُهُ الْإِعْلَامُ عَمَّا سُئِلَ عَنْهُ، يَعْنِي: لَا يُنَجِّسُهُ شَيْءٌ مِمَّا سَأَلَنِي عَنْهُ»تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (23)، «صحيح أبي داود» (56). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয় ঐ পানি সম্পর্কে যাতে চতুষ্পদ প্রাণী ও হিংস্র প্রাণী অবতরণ করে, জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যখন পানি দুই কুল্লাহ বা ২০৪ লিটার পরিমাণ হবে, তখন তাকে কোন কিছুই নাপাক করতে পারবে না।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “হাদীসের শব্দ ব্যাপকভাবে জানান দিচ্ছে। কিন্তু এর দ্বারা উদ্দেশ্য হলো যে সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করা হয়েছে, সে সম্পর্কে জানানো অর্থাৎ যে পানি সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেছে, সেই পানিকে কোন কিছুকে কোন কিছু নাপাক করতে পারবে না।”







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/১৪৪; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৯; ইবনুল জারুদ, আল মুনতাকা: ৪৪; সুনান বাইহাকী: ১/২৬২; হাকিম: ১/১৩৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ২৩।)

সহীহ ইবনু হিব্বান (1253)