1248 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي غَيْلَانَ الثَّقَفِيُّ، بِبَغْدَادَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، [ص:57] عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ جَفْنَةٍ فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْتَسِلُ مِنْهَا أَوْ يَتَوَضَّأُ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُنْتُ جُنُبًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْمَاءَ لَا يُجْنِبُ». [3: 36]
رقم طبعة با وزير = (1245)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - تقدم قريبا (1239). تنبيه!! رقم (1239) = (1242) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: سماك بن حرب روايته عن عكرمة فيها اضطراب، وباقي رجاله ثقات، وقد تقدم برقم (1241) و (1242).
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন স্ত্রী একটি পাত্রে গোসল করেন, অতঃপর আল্লাহর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসেন সেখান থেকে গোসল বা ওযূ করার জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন স্ত্রী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি তো নাপাক ছিলাম (অতঃপর এই পাত্র থেকে গোসল করেছি)।” জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয়ই পানি নাপাক হয় না।”[1]







[1] মুসনাদ আহমাদ: ১/২৩৫; নাসাঈ: ১/১২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৯; হাকিম: ১/১৯৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৬; ইবনুল জারুদ, আল মুনতাকা: ৪৯; সুনান বাইহাকী: ১/২৬৭; ইবনু মাজাহ: ৩৭১; দারেমী: ১/১৮৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪, ২৫।)

সহীহ ইবনু হিব্বান (1248)