1242 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ امْرَأَةً مِنْ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَتْ مِنْ جَنَابَةٍ، فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَتَوَضَّأُ مِنْ فَضْلِهَا، فَقَالَتْ لَهُ، فَقَالَ: «إِنَّ الْمَاءَ لَا يُنَجِّسُهُ شَيْءٌ». [3: 36]
رقم طبعة با وزير = (1239)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - المصدر نفسه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده كسابقه، عبد الله" هو ابن المبارك.
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কোন এক স্ত্রী নাপাকীর গোসল করেন অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার অবশিষ্ট দিয়ে ওযূ করতে আসেন, তখন তিনি তাঁকে বলেন (যে এই পানি নাপাকীর গোসলের পর অবশিষ্ট পানি), জবাবে তিনি বলেন, “নিশ্চয়ই পানিকে কোন কিছুই নাপাক করতে পারেনা।”[1]







[1] মুসনাদ আহমাদ: ১/২৩৫; নাসাঈ: ১/১২৩; সহীহ ইবনু খুযাইমাহ: ১০৯; হাকিম: ১/১৯৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৩৯৬; ইবনুল জারুদ, আল মুনতাকা: ৪৯; সুনান বাইহাকী: ১/২৬৭; ইবনু মাজাহ: ৩৭১; দারেমী: ১/১৮৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/২৬। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১৪, ২৫।)

সহীহ ইবনু হিব্বান (1242)