1236 - أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ حِسَابٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كَانَ النَّاسُ مُهَّانَ أَنْفُسِهِمْ، فَكَانُوا [ص:38] يَرُوحُونَ إِلَى الْجُمُعَةِ بِهَيْئَتِهِمْ، فَقِيلَ لَهُمْ: لَوِ اغْتَسَلْتُمْ». [1: 35]
رقم طبعة با وزير = (1233)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (379): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “লোকজন নিজেরাই নিজেদের কাজ করতেন, অতঃপর তারা ঐ অবস্থাতেই জুমু‘আয় উপস্থিত হতো, ফলে তাদেরকে বলা হয়, “যদি তোমরা গোসল করতে, (তবে সেটা কতইনা ভালো হতো)।”[1]







[1] আবূ দাঊদ: ৩৫২; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/১৫৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫৩১৫; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৯৫; মুসনাদ আহমাদ: ৬/৬২-৬৩; সহীহ আল বুখারী: ৯০৩; সহীহ মুসলিম: ৮৪৭; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১৭১; সুনান বাইহাকী: ৩/১৮৯; সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৫৩। হাদীসটিকে শায়খ শুআইব আল আরনাঊত রাহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৩৭৯।)

সহীহ ইবনু হিব্বান (1236)