1214 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّامِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ الْمَقَابِرِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ: ذَكَرَ عُمَرُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ تُصِيبُهُ الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ: «فَأَمَرَهُ أَنْ يَتَوَضَّأَ وَيَغْسِلَ ذَكَرَهُ، ثُمَّ يَنَامَ». [4: 2]
رقم طبعة با وزير = (1211)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: ق - انظر ماقبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আব্দুল্লাহ বিন দীনার রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন যে, রাতে তিনি নাপাক হয়ে যান, (তখন তিনি কী করবেন?)” তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ওযূ করতে এবং লজ্জাস্থান ধুয়ে নিতে ও তারপর ঘুমাতে বলেন।”[1]







[1] আবূ দাঊদ আত তায়ালিসী: ১/৬২; আবূ আওয়ানা: ১/২৭৮; মুসনাদ আহমাদ: ২/৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৮।)

সহীহ ইবনু হিব্বান (1214)