1212 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، وَالْحَوْضِيُّ، قَالَا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: إِنَّ عُمَرَ، أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: تُصِيبُنِي الْجَنَابَةُ مِنَ اللَّيْلِ، فَكَيْفَ أَصْنَعُ؟ قَالَ: «اغْسِلْ ذَكَرَكَ، ثُمَّ تَوَضَّأْ، ثُمَّ ارْقُدْ». [3: 65]
رقم طبعة با وزير = (1209)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (218): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، أبو الوليد: هو هشام بن عبد الملك الطيالسي، والحوضي: هو محفص بن عمر بن الحارث.
আব্দুল্লাহ বিন দীনার রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আব্দুল্লাহ বিন উমার রাদ্বিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন, “একবার উমার রাদ্বিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে এসে বলেন, “রাতে যখন আমি নাপাক হয়ে যাই, তখন আমি কী করবো?” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আপনি লজ্জাস্থান ধুয়ে নিবেন, তারপর ওযূ করবেন তারপর শুয়ে পড়বেন।”[1]







[1] আবূ দাঊদ আত তায়ালিসী: ১/৬২; আবূ আওয়ানা: ১/২৭৮; মুসনাদ আহমাদ: ২/৪৬; সহীহ ইবনু খুযাইমাহ: ২১৪; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে ‍বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২১৮।)

সহীহ ইবনু হিব্বান (1212)