1191 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا عُمَرُ بْنُ عُبَيْدٍ الطَّنَافِسِيُّ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: وَصَفَتْ عَائِشَةُ غُسْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْجَنَابَةِ، قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْسِلُ يَدَيْهِ ثَلَاثًا، ثُمَّ يُفِيضُ بِيَدِهِ الْيُمْنَى عَلَى الْيُسْرَى، فَيَغْسِلُ فَرْجَهُ وَمَا أَصَابَهُ، ثُمَّ يُمَضْمِضُ وَيَسْتَنْشِقُ ثَلَاثًا، وَيَغْسِلُ وَجْهَهُ وَيَدَيْهِ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ يُفِيضُ عَلَى رَأْسِهِ ثَلَاثًا، ثُمَّ يَصُبُّ عَلَيْهِ الْمَاءَ». [5: 2]
رقم طبعة با وزير = (1188)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح سنن النسائي» (237 و 240): م (1/ 274). تحقيق الشيخ شعيب الأرناؤوط: عطاء بن السائب: قد اختلط، وعمر بن عبيد سمع منه بعد الاختلاط إلا أنه قد توبع عليه كما يأتي، فهو صحيح.
আবূ সালামাহ বিন আব্দুর রহমান রহিমাহুল্লাহ বলেন, আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নাপাকী গোসলের বিবরণ দিয়ে বলেছেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই হাত তিনবার ধৌত করতেন, তারপর ডান হাত দিয়ে বাম হাতের উপর পানি ঢালতেন অতঃপর তাঁর লজ্জাস্থান এবং লজ্জাস্থানে যা লাগতো তা ধৌত করতেন, তারপর কুলি করতেন এবং নাকে পানি দিতেন তিনবার, মুখ ও দুই হাত ধৌত করতেন তিনবার, তারপর মাথার উপর তিনবার পানি ঢালতেন তারপর নিজের উপর পানি ঢালতেন।”[1]







[1] নাসাঈ: ১/১৩৪; মুসনাদ আহমাদ: ৬/১৪৩; আত তায়ালিসী: ১/৬০; সুনান বাইহাকী: ১/১৭৪; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬৩; সহীহ মুসলিম: ৩২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনান আন নাসাঈ: ২৩৭।)

সহীহ ইবনু হিব্বান (1191)