1188 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، أَنَّ أَبَا مُرَّةَ مَوْلَى أُمِّ هَانِئٍ بِنْتِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ أُمَّ هَانِئٍ بِنْتَ أَبِي طَالِبٍ، تَقُولُ: ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْفَتْحِ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ، وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ بِثَوْبٍ، قَالَتْ: فَسَلَّمْتُ، فَقَالَ: «مَنْ هَذِهِ؟ » قُلْتُ: أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَرْحَبًا يَا أُمَّ [ص:461] هَانِئٍ» فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ قَامَ فَصَلَّى ثَمَانَ رَكَعَاتٍ مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، ثُمَّ انْصَرَفَ، فَقُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، زَعَمَ ابْنُ أُمِّي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ أَنَّهُ قَاتِلٌ رَجُلًا أَجَرْتُهُ: فُلَانُ ابْنُ هُبَيْرَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ»، وَذَلِكَ ضُحًى. [5: 8]
رقم طبعة با وزير = (1185)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (2468)، «الإرواء» (464)، وسيأتي نحوه (2529). تنبيه!! رقم (2529) = (2538) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين. أبو النضر: هو سالم بن أبي أمية القرشي، وأبو مرة: هو يزيد الهاشمي، وفي في «الموطأ» 1/ 152 في قصر الصلاة في السفر: باب صلاة الضحى.

উম্মু হানী রাদ্বিয়াল্লাহু আনহার আজাদকৃত দাস আবূ মুর্রাহ থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি উম্মু হানীর রাদ্বিয়াল্লাহু আনহার কাছে শুনেছেন, তিনি বলেছেন, “আমি মক্কা বিজয়ের বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গেলাম এবং তাঁকে এমন অবস্থায় পেলাম যে, তিনি গোসল করছেন আর মেয়ে ফাতিমা তাঁকে একটি কাপড় দিয়ে পর্দা করে রাখছেন।” তিনি বলেন, “অতঃপর আমি তাঁকে সালাম দিলাম। তিনি বলেন, “কে?” আমি বললাম, “উম্মু হানী বিনতু আবী তালিব।” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “উম্মু হানীকে স্বাগতম।” অতঃপর যখন তিনি গোসল শেষ করলেন, তখন তিনি দাঁড়িয়ে একটি কাপড় জড়িয়ে আট রাকা‘আত সালাত আদায় করেন। তারপর তিনি সালাত শেষ করেন। তখন আমি বললাম, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার ভাই আলী বিন আবী তালিব বলেছেন যে, সে এক ব্যক্তিকে হত্যা করবে যাকে আমি আশ্রয় দিয়েছি –হুবাইরার ছেলে ওমুক-। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “হে উম্মু হানী, আপনি যাকে আশ্রয় দিয়েছেন, আমরাও তাকে আশ্রয় দিলাম।” আর এটা ছিল চাশতের সময়।”[1]
[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/১৫২; মুসনাদ আহমাদ: ৬/৩৪৩; সহীহ বুখারী: ২৮০; সহীহ মুসলিম: ৩৩৬; তিরমিযী: ২৭৩৫; নাসাঈ: ১/১২৬; দারেমী: ১/৩৩৯; সুনান বাইহাকী: ১/১৯৮; তাবারানী: ২৪/৪১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৪৮৬১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ২/৪০৯; আবূ দাঊদ: ১২৯১; সহীহ ইবনু খুযাইমাহ: ১২৩৩; ইবনু মাজাহ: ১৩২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৪৬৪।)

সহীহ ইবনু হিব্বান (1188)