1156 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ؟، قَالَ: «إِنْ شِئْتَ فَتَوَضَّأْ، وَإِنْ شِئْتَ فَلَا تَتَوَضَّأْ»، قَالَ: أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْإِبِلِ؟، قَالَ: «نَعَمْ، تَوَضَّأْ مِنْ لُحُومِ الْإِبِلِ»، قَالَ: أُصَلِّي فِي مَرَابِضِ [ص:433] الْغَنَمِ؟، قَالَ: «نَعَمْ»، قَالَ: أُصَلِّي فِي مَبَارِكِ الْإِبِلِ؟، قَالَ: «لَا». [1: 100]
رقم طبعة با وزير = (1153)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر رقم (1121). تنبيه!! رقم (1121) = (1124) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح وهو مكرر (1124) و (1154).
জাবির বিন সামুরাহ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি মেষের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “তুমি চাইলে ওযূ করো, আর চাইলে ওযূ করবে না।” সে আবারো প্রশ্ন করলো, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমরা কি উটের গোশত খেয়ে ওযূ করবো?” তিনি জবাবে বলেন, “হ্যাঁ।” সে বললো, “আমি কি উট বসার জায়গায় সালাত আদায় করতে পারবো?” জবাবে তিনি বলেন, “না।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ৩১; মুসনাদ আহমাদ: ৫/৯৮; সহীহ মুসলিম: ৩৬০; সুনান বাইহাকী: ১/১৫৮; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৭০; তাবারানী: ১৮৬৬। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ১১৮।)

সহীহ ইবনু হিব্বান (1156)