1147 - أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، وَعَمْرُو بْنُ الْحَارِثِ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَهُ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ حَدَّثَهُ، أَنَّهُ وَجَدَ أَبَا هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ يَتَوَضَّأُ، فَسَأَلَهُ، قَالَ أَبُو هُرَيْرَةَ: إِنَّمَا أَتَوَضَّأُ مِنْ أَثْوَارِ أَقِطٍ أَكَلْتُهَا، إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «تَوَضَّأْ مِمَّا مَسَّتْهُ النَّارُ»
رقم طبعة با وزير = (1144) قَالَ أَبُو حَاتِمٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: هَكَذَا أَخْبَرَنَا ابْنُ قُتَيْبَةَ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ، وَإِنَّمَا هُوَ إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قَارِظٍ.تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: م - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وهو مكرر ما قبله.
ইবরাহিম বিন আব্দুল্লাহ বিন কারিয থেকে বর্ণিত, তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে একবার মাসজিদের ছাদের উপর ওযূ করতে দেখে তাঁকে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, “আমি কয়েক টুকরো পনির খেয়েছি, এজন্য ওযূ করছি। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তুমি আগুনে পাকানো জিনিস খেয়ে ওযূ করবে।”[1] আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “আমাদেরকে হাদীসটি এভাবেই কুতাইবা বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, “ইবরাহিম বিন আব্দুল্লাহ বিন কারিয এবং হিবরাহিম বিন বিন আব্দুল্লাহ বিন কারিয একই ব্যক্তি।”







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৫০; মুসনাদ আহমাদ: ২/৪২৭; নাসাঈ: ১/১০৫; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬৬৭; আত তায়ালিসী: ১/৫৮; সহীহ মুসলিম: ৩৫২; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৬৩; সুনান বাইহাকী: ১/১৫৫; তিরমিযী: ৭৯; ইবনু মাজাহ: ৪৮৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১৮৯।)

সহীহ ইবনু হিব্বান (1147)