1138 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، قَالَ: حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، قَالَ: فَبَسَطَتْ لَهُ عِنْدَ ظِلِّ صَوْرٍ، وَرَشَّتْ بِالْمَاءِ حَوْلَهُ، وَذَبَحَتْ شَاةً، فَأَكَلَ وَأَكَلْنَا مَعَهُ، ثُمَّ قَالَ تَحْتَ الصَّوْرِ، فَلَمَّا اسْتَيْقَظَ تَوَضَّأَ ثُمَّ صَلَّى الظُّهْرَ، فَقَالَتِ الْمَرْأَةُ: يَا رَسُولَ اللَّهِ، فَضَلَتْ عِنْدَنَا فَضْلَةٌ مِنْ طَعَامٍ، فَهَلْ لَكَ فِيهَا؟، قَالَ: «نَعَمْ»، فَأَكَلَ وَأَكَلْنَا مَعَهُ، ثُمَّ [ص:420] صَلَّى قَبْلَ أَنْ يَتَوَضَّأَ. [4: 1]
رقم طبعة با وزير = (1135)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح الإسناد. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرطهما، والد وهب -وهو جرير بن حازم- في روايته عن قتادة ضعف، وهذا ليس منها، وانظر ما قبله.

জাবির জাবির রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনসারী এক নারীর বাড়িতে আসেন। রাবী বলেন, “অতঃপর সেই নারী কয়েকটি খেজুর গাছের নিচে তাঁর জন্য বিছানা বিছিয়ে দেন, তার চতুষ্পার্শ্বে পানি ছিটিয়ে দেন এবং তাঁর জন্য একটি মেষ জবাই করেন। অতঃপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর তিনি খেজুর গাছগুলোর নিচে কাওলূলাহ (বিশ্রাম) করেন। অতঃপর যখন তিনি সজাগ হন, তখন তিনি ওযূ করেন তারপর যোহরের সালাত আদায় করেন। তখন সেই নারী বলেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমাদের কাছে আরো কিছু খাবার উদ্বৃত্ত আছে, আপনি তা খাবেন কি?” জবাবে তিনি বলেন, “হ্যাঁ, (নিয়ে আসুন)।” তারপর তিনি খান আমরাও তাঁর সাথে খাই। তারপর (নতুন করে) ওযূ করার আগেই সালাত আদায় করেন।”[1]
[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৫।)
[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১১৩৫।)
সহীহ ইবনু হিব্বান (1138)