1110 - أَخْبَرَنَا الْفَضْلُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْمَقْبُرِيِّ، عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ الزُّرَقِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا قَتَادَةَ، يَقُولُ: بَيْنَمَا نَحْنُ عَلَى بَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جُلُوسٌ، إِذْ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْمِلُ أُمَامَةَ بِنْتَ أَبِي الْعَاصِ بْنِ الرَّبِيعِ وَأُمُّهَا زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهِيَ صَبِيَّةٌ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ عَلَى عَاتِقِهِ، يَضَعُهَا إِذَا رَكَعَ، وَيُعِيدُهَا عَلَى عَاتِقِهِ إِذَا قَامَ، حَتَّى قَضَى صَلَاتَهُ، يَفْعَلُ ذَلِكَ بِهَا.
رقم طبعة با وزير = (1107)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
رقم طبعة با وزير = (1107)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
আবূ কাতাদা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, “তিনি বলেন, “আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দরজার কাছে বসে ছিলাম, এমন সময় তিনি উমামাহ বিনতু আবূল আস বিন রবী‘, যার মা ছিলেন যাইনাব বিনতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তখন তিনি শিশু ছিলেন, তাকে কোলে নিয়ে আমাদের উদ্দেশ্যে বের হলেন, অতঃপর তিনি তাকে কাঁধে নিয়ে সালাত আদায় করেন; যখন তিনি রুকু‘ করেন, তখন তাকে রেখে দিতেন আবার যখন দাঁড়াতেন, তখন তাকে কাঁধে তুলে নিতেন। এভাবেই তিনি সালাত শেষ করেন।”[1]
[1] সহীহ বুখারী: ৫৯৯৬; মুসনাদ আহমাদ: ৫/৩০৩; সহীহ মুসলিম: ৫৪৩; আবূ দাঊদ: ৯১৮; নাসাঈ: ১/১২৭; দারেমী: ১/৩১৬; তাবারানী: ২২/১০৭৩; সুনান বাইহাকী: ১/১২৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৮৫১, ৮৫৩।)

সহীহ ইবনু হিব্বান (1110)