1107 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ الْحَذَّاءُ، قَالَ: حَدَّثَنَا الرُّكَيْنُ بْنُ الرَّبِيعِ بْنِ عَمِيلَةَ، عَنْ حُصَيْنِ بْنِ قَبِيصَةَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: كُنْتُ رَجُلًا مَذَّاءً، فَجَعَلْتُ أَغْتَسِلُ فِي الشِّتَاءِ حَتَّى تَشَقَّقَ ظَهْرِي، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ ذُكِرَ لَهُ، فَقَالَ: «لَا تَفْعَلْ، إِذَا رَأَيْتَ الْمَذْيَ فَاغْسِلْ ذَكَرَكَ، وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ، وَإِذَا نَضَحْتَ الْمَاءَ، فَاغْتَسِلْ». [4: 49]
رقم طبعة با وزير = (1104)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر (1099). تنبيه!! رقم (1099) = (1102) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
আলী রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি প্রচুর মযী প্রবণ মানুষ ছিলাম। এজন্য আমি শীতকালে গোসল করতে শুরু করলাম, ফলে আমার পিঠ ফেটে যায়। অতঃপর ব্যাপারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আলোচনা করলাম –অথবা আলোচনা করা হলো (অধঃস্থন রাবীর সন্দেহ)- তখন তিনি জবাবে বলেন, “তুমি এরকম করবে না। যখন তুমি মযী দেখবে, তখন তুমি তোমার পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে এবং সালাতের ন্যায় ওযূ করবে আর যখন তোমার বীর্যপাত ঘটবে তখন গোসল করবে।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ২০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৯২; মুসনাদ আহমাদ: ১/১০৯; নাসাঈ: ১/১১১, ১১২; আত তায়ালিসী: ১/১৪; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৪৬; মুসনাদ আহমাদ: ১/১৪৫; আবূ দাঊদ: ২০৬; সুনান বাইহাকী: ১/১১৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৫৯; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৬০২, ৬০৩; তিরমিযী: ১১৪; ইবনু মাজাহ: ৫০৪; সহীহ ইবনু খুযাইমাহ: ২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ২০১।)

সহীহ ইবনু হিব্বান (1107)