1093 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا صَالِحُ بْنُ مَالِكٍ الْخُوَارِزْمِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ، قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَنَا فِي الْبَيْتِ، فَدَعَا بِوَضُوءٍ، فَأَتَيْنَاهُ بِتَوْرٍ مِنْ صُفْرٍ فِيهِ مَاءٌ، فَتَوَضَّأَ وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ، وَمَسَحَ رَأْسَهُ، فَأَقْبَلَ بِيَدَيْهِ وَأَدْبَرَ، وَغَسَلَ رِجْلَيْهِ». [5: 2]
رقم طبعة با وزير = (1090)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى (1074). تنبيه!! رقم (1074) = (1077) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، صالح بن مالك الخوارزمي أبو عبد الله، قال الخطيب في «تاريخ بغداد» 9/ 316: كان صدوقاً، وباقي رجاله على شرط الشيخين.
আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বাড়িতে আমাদের কাছে ছিলেন। তিনি ওযূর পানি আনতে বললেন, ফলে আমরা তাঁর কাছে পিতলের একটি পাত্রে পানি নিয়ে আসলাম। অতঃপর তিনি ওযূ করলেন; তিনি তাঁর মুখ ধৌত করলেন তিনবার, তাঁর দুই হাত ধৌত করেন দুইবার, মাথা মাসেহ করেন; তিনি তাঁর হাত ‍দুটিকে মাথার সম্মুখভাগ থেকে পিছনে নেন এবং পিছনে থেকে সম্মুখভাগে নিয়ে আসেন এবং তিনি তাঁর দুই পা ধৌত করেন।”[1]







[1] মুসনাদ আহমাদ: ৪/৪০; সহীহ বুখারী: ১৯৭; দারেমী: ১/১৭৭; সহীহ বুখারী: ১৮৬; সহীহ মুসলিম: ২৩৫; সুনান বাইহাকী: ১/৫০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৮; তিরমিযী: ৪৭; নাসাঈ: ১/৭২; দারাকুতনী: ১/৮১; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৬: মুসনাদ আহমাদ: ৪/৩৯; আবূ দাঊদ: ১১৯; দারেমী: ১/১৭৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২৪; আত তায়ালিসী: ১/৫১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৭।)

সহীহ ইবনু হিব্বান (1093)