1091 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، وَعُمَرُ بْنُ مُحَمَّدٍ،، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الْأَشْعَثُ بْنُ سُلَيْمٍ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحِبُّ التَّيَامُنَ مَا اسْتَطَاعَ: فِي طُهُورِهِ، وَتَنَعُّلِهِ، وَتَرَجُّلِهِ». [5: 47] قَالَ شُعْبَةُ: ثُمَّ سَمِعْتُ الْأَشْعَثَ بِوَاسِطَ، يَقُولُ: يُحِبُّ التَّيَامُنَ، [ص:372] وَذَكَرَ شَأْنَهُ كُلَّهُ، ثُمَّ، قَالَ: شَهِدْتُهُ بِالْكُوفَةِ يَقُولُ: يُحِبُّ التَّيَامُنَ مَا اسْتَطَاعَ.
رقم طبعة با وزير = (1088)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الإرواء» (93)، «مختصر الشمائل» (69): ق نحوه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، وأبو الأشعث: هو سليم بن حنظلة أبو الشعثاء المحاربي الكوفي.
আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাধ্যমত ওযূ করা, জুতা পরিধান করা, মাথা আচড়ানো- এসব কাজে ডান থেকে শুরু করতেন।” রাবী বলেন, “তারপর আমি ওয়াসেত নামক জায়গায় আশ‘আসকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “তিনি ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন, -রাবী এখানে সকল গুরুত্বপূর্ণ কাজের কথা বলেছেন- তারপর রাবী বলেন, “আমি তার সাথে কুফাতে সাক্ষাৎ করেছি। তিনি বলেছেন, “তিনি সাধ্যমত ডান দিক থেকে শুরু করা ভালবাসতেন।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৭৯; নাসাঈ: ১/৭৮; আত তায়ালিসী: ১/১২৭; সহীহ বুখারী: ১৬৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ২১৬; সহীহ মুসলিম: ২৬৮; আবূ দাঊদ: ৪১৪০; সুনান বাইহাকী: ১/২১৬; মুসনাদ আহমাদ: ৬/২১০; তিরমিযী: ৬০৮; ইবনু মাজাহ: ৪০১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইরওয়াউল গালীল: ৯৩।)

সহীহ ইবনু হিব্বান (1091)