1084 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، قَالَ: حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ - وَهُوَ جَدُّ عَمْرِو بْنِ يَحْيَى -: هَلْ تَسْتَطِيعُ أَنْ تُرِيَنِي كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ؟، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ: «نَعَمْ، فَدَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدِهِ الْيُمْنَى ثَلَاثًا، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، ثُمَّ غَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ إِلَى الْمِرْفَقَيْنِ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ بِيَدَيْهِ، فَأَقْبَلَ بِهِمَا وَأَدْبَرَ، بَدَأَ بِمُقَدَّمِ رَأْسِهِ ثُمَّ [ص:366] ذَهَبَ بِهِمَا إِلَى قَفَاهُ، ثُمَّ رَدَّهُمَا حَتَّى رَجَعَ إِلَى الْمَكَانِ الَّذِي بَدَأَ مِنْهُ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ وَقَالَ: » هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ. [5: 2]
رقم طبعة با وزير = (1081)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (109): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
رقم طبعة با وزير = (1081)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (109): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين.
ইয়াহইয়া থেকে বর্ণিত, তিনি আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু, যিনি আমর বিন ইয়াহইয়ার দাদা, তাকে বলেছেন, “আপনি কি আমাদের দেখাতে পারবেন, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করতেন?” আব্দুল্লাহ বিন যাইদ রাদ্বিয়াল্লাহু আনহু বলেন, “হ্যাঁ।” অতঃপর তিনি ওযূর পানি আনতে বললেন এবং পানি তার ডান হাতের উপর তিনবার ঢাললেন, তারপর তিনবার মুখ ধৌত করলেন, তারপর দুই হাত কনুই পর্যন্ত দুইবার দুইবার করে ধৌত করলেন, তারপর দুই হাত দিয়ে মাথা মাসেহ করলেন; হাত সামনে নিয়ে যান এবং পিছনে নিয়ে যান; মাথার অগ্রভাগ থেকে মাসেহ শুরু করেন তারপর তা মাথার পশ্চাৎ ভাগ পর্যন্ত নিয়ে যান তারপর আবার দুই হাত ফিরিয়ে নিয়ে আসেন ঐ জায়গায় যেখান থেকে মাসেহ শুরু করেছিলেন। তারপর তিনি তাঁর দুই পা ধৌত করেন এবং বলেন, “এভাবেই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওযূ করতে দেখেছি।”[1]
[1] আবূ দাঊদ: ১১৮; মুয়াত্তা ইমাম মালিক: ১/১৮; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৫; মুসনাদ আহমাদ: ৪/৩৮; মুসনাদ ইমাম শাফে‘ঈ: ১/২৮; সহীহ বুখারী: ১৮৫; সহীহ মুসলিম: ২৩৫; তিরমিযী: ৩২; নাসাঈ: ১/৭১; ইবনু মাজাহ: ৪৩৪; সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৫; তাহাবী, শারহু মা‘আনিল আসার: ১/৩০; সুনান বাইহাকী: ১/৫৯; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২৩। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৯।)

সহীহ ইবনু হিব্বান (1084)