1080 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ بْنِ يَزِيدَ بْنِ رُكَانَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ الْخَوْلَانِيِّ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: دَخَلَ عَلِيٌّ بَيْتِي وَقَدْ بَالَ، فَدَعَا بِوَضُوءٍ، فَجِئْنَاهُ بِقَعْبٍ يَأْخُذُ الْمُدَّ حَتَّى وُضِعَ بَيْنَ يَدَيْهِ، فَقَالَ: أَلَا أَتَوَضَّأُ لَكَ وُضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقُلْتُ: فِدَاكَ أَبِي وَأُمِّي، قَالَ: «فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثُمَّ أَخَذَ بِيَمِينِهِ الْمَاءَ فَصَكَّ بِهِ وَجْهَهُ حَتَّى فَرَغَ مِنْ وَضُوئِهِ». [5: 2]
رقم طبعة با وزير = (1077)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن - «صحيح أبي داود» (106). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده قوي، وقد صرح ابن إسحاق بالتحديث، فانتفت شبهة تدليسه، وابن علية: هو إسماعيل بن إبراهيم بن مقسم الأسدي مولاهم أبو بشر البصري، ثقة حافظ، روى له الستة، وعبيد الله الخولاني: هو عبيد الله بن الأسود، ويقال: ابن الأسد الخولاني ربيب ميمونة زوج النبي صلى اللَّه عليه وسلم ثقة أخرج له الشيخان.
আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, “আলী রাদ্বিয়াল্লাহু আনহু একবার আমার বাড়িতে আসেন, তিনি ইতিপূর্বে পেশাব করেছিলেন। ফলে তিনি ওযূর পানি আনতে বললেন। অতঃপর আমরা এক মুদ (প্রায় ৬২৫ মিলি) পানি ধরে এমন একটি পাত্রে তাঁর জন্য পানি নিয়ে আসলাম এবং তা তাঁর সামনে আনা হলো। তখন তিনি বলেন, “আমি কি তোমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওযূ করে করে দেখাবো না?” আমি বললাম, “আপনার জন্য আমার বাবা-মা কুরবান হোক।” রাবী বলেন, “অতঃপর তিনি তার দুই হাত ধৌত করেন, তারপর কুলি করেন, নাকে পানি দেন এবং নাক ঝাড়েন। তারপর তাঁর ডান হাত দিয়ে পানি গ্রহণ করেন অতঃপর তা তাঁর মুখে ঝাপটা মারেন, এভাবে তিনি ওযূ সম্পন্ন করেন।”[1]







[1] সহীহ ইবনু খুযাইমাহ: ১৫৩; মুসনাদ আহমাদ: ১/৮২; আবূ দাঊদ: ১১৭; সুনান বাইহাকী: ১/৫৩; তাহাবী, শারহুল মা‘আনিল আসার: ১/৩২। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ১০৬।)

সহীহ ইবনু হিব্বান (1080)