1063 - أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ، فَلْيَغْسِلْ يَدَيْهِ قَبْلَ أَنْ يُدْخِلَهُمَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ لَا يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ». [1: 55]
رقم طبعة با وزير = (1060)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح: خ - المصدر نفسه. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমাদের কেউ ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে যেন তার দুই হাতকে ওযূর পাত্রে প্রবেশ করানোর আগে তা ধৌত করে, কেননা তোমাদের কেউ তো জানে না, তার হাত কোথায় রাত্রি যাপন করেছে।”[1]







[1] মুয়াত্তা ইমাম মালিক: ১/২১; মুসনাদ আহমাদ: ২/২৬৫; সহীহ বুখারী: ১৬২; সুনান বাইহাকী: ১/৪৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ২০৭। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৩।)

সহীহ ইবনু হিব্বান (1063)