1060 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ الْكَلَاعِيُّ بِحِمْصَ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ، عَنْ حُمْرَانَ بْنِ أَبَانَ مَوْلَى عُثْمَانَ، [ص:344] أَنَّهُ رَأَى عُثْمَانَ دَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ، فَغَسَلَهُمَا ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الْوُضُوءِ فَتَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَاسْتَنْثَرَ، وَغَسَلَ وَجْهَهُ ثَلَاثًا، وَيَدَيْهِ إِلَى الْمِرْفَقَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ مِنْ رِجْلَيْهِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ، قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا» ثُمَّ قَالَ: «مَنْ تَوَضَّأَ مِثْلَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ». [5: 2]
رقم طبعة با وزير = (1057)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (94): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الشيخين عدا عمرو بن عثمان وأباه، والأول صدوق، والثاني ثقة.
হুমরান বলেন, তিনি উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহুকে দেখেছেন, তিনি ওযূর পানি আনতে বললেন, অতঃপর তিনি পাত্র থেকে পানি দুই হাতের উপর ঢালেন এবং দুই হাত তিনবার ধৌত করলেন, তারপর ডান হাত পাত্রে ঢুকান অতঃপর কুলি করলেন ও নাকে পানি দিলেন,নাক ঝাড়লেন, এবং তিনবার মুখ ধৌত করলেন, তারপর তিনবার কনুই পর্যন্ত দুই হাত ধৌত করলেন, তারপর মাথা মাসেহ করলেন, তারপর তিনবার দুই পায়ের প্রত্যেক পা ধৌত করলেন। তারপর তিনি বললেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম ওযূ করতে দেখেছি। তারপর তিনি বলেছেন, “যে ব্যক্তি আমার এই ওযূর ন্যায় ওযূ করবে, তারপর দাঁড়িয়ে দুই রাকা‘আত সালাত আদায় করে, যাতে সে নিজের সাথে ভিন্ন আলোচনায় লিপ্ত হয়না, তবে তার পূর্বের গোনাহ সমূহ ক্ষমা করে দেওয়া হবে।”[1]







[1] সহীহ বুখারী: ১৬৪; সহীহ ‍মুসলিম: ২৬৬; নাসাঈ: ১/৮০; দারাকুতনী: ১/৮৩; বাইহাকী: ১/৪৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৯; সহীহ বুখারী: ১৯৩৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪।)

সহীহ ইবনু হিব্বান (1060)