1058 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ قُتَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عَطَاءَ بْنَ يَزِيدَ اللَّيْثِيَّ أَخْبَرَهُ، أَنَّ حُمْرَانَ مَوْلَى عُثْمَانَ أَخْبَرَهُ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ دَعَا بِوَضُوءٍ فَتَوَضَّأَ [ص:341] وَغَسَلَ كَفَّهُ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهَ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى إِلَى الْكَعْبَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ، ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ، ثُمَّ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[مَنْ] تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ لَا يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
رقم طبعة با وزير = (1055)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (94): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، ويونس: هو أبن يزيد الأيلي.
رقم طبعة با وزير = (1055)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «صحيح أبي داود» (94): ق. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، ويونس: هو أبن يزيد الأيلي.
হুমরান বলেন, উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহু ওযূর পানি আনতে বললেন, অতঃপর তা দিয়ে ওযূ করলেন; তিনি হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করলেন, তারপর কুলি করলেন ও নাক ঝাড়লেন, তারপর তিনবার মুখ ধৌত করলেন, তারপর তিনবার কনুই পর্যন্ত হাত ধৌত করলেন, তারপর অনুরুপভাবে বাম হাতও ধৌত করলেন, তারপর মাথা মাসেহ করলেন, তারপর তিনবার ডান পা টাখনু পর্যন্ত ধৌত করলেন, তারপর অনুরুপভাবে বাম পা-ও ধৌত করলেন। তারপর তিনি বললেন, “আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এরকম ওযূ করতে দেখেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি আমার এই ওযূর ন্যায় ওযূ করবে, তারপর দাঁড়িয়ে দুই রাকা‘আত সালাত আদায় করে, যাতে সে নিজের সাথে ভিন্ন আলোচনায় লিপ্ত হয় না, তবে মহান আল্লাহ তার পূর্বের গোনাহ সমূহ ক্ষমা করে দিবেন।”[1]
[1] সহীহ মুসলিম: ২৬৬; নাসাঈ: ১/৮০; দারাকুতনী: ১/৮৩; বাইহাকী: ১/৪৯; সহীহ ইবনু খুযাইমাহ: ৩; মুসান্নাফ আব্দুর রাযযাক: ১৩৯; সহীহ বুখারী: ১৯৩৪; বাগাবী, শারহুস সুন্নাহ: ২২১। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ আবূ দাঊদ: ৯৪।)

সহীহ ইবনু হিব্বান (1058)