1049 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلَالٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ، [ص:325] أَنَّهُ رَأَى أَبَا هُرَيْرَةَ يَتَوَضَّأُ فَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ حَتَّى كَادَ يَبْلُغَ الْمَنْكِبَيْنِ، ثُمَّ غَسَلَ رِجْلَيْهِ حَتَّى رَفَعَ إِلَى السَّاقَيْنِ، ثُمَّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِنَّ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ غُرٌّ مُحَجَّلُونَ مِنْ أَثَرِ الْوُضُوءِ» فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ. [1: 2]
رقم طبعة با وزير = (1046)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح إلا جملة: «فمن استطاع منكم .. » - «الصحيحة» تحت الحديث (252)، «الإرواء» (1/ 131 و 132 و 133)، «الضعيفة» (1030): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير حرملة بن يحيى، فمن رجال مسلم.
নু‘আইম বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুকে ওযূ করতে দেখেছেন, তিনি মুখ ও হাতের প্রায় কাঁধ পর্যন্ত ধৌত করেছেন, তারপর তিনি দুই পা ধৌত করেছেন পায়ের নলা পর্যন্ত তারপর তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “আমার উম্মাত ওযূর প্রভাবে কিয়ামতের ‍দিন হাত-পা-চেহারার উজ্জ্বল বিশিষ্ট্য হবে।” অতএব যে ব্যক্তি তার উজ্জ্বলতা বাড়িয়ে নেওয়ার সামর্থ রাখে, সে যেন তা বাড়িয়ে নেয়।”[1] শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (সহীহ সুনানু ইবনে মাজাহ: ৪২৮২।) তবে “অতএব যে ব্যক্তি তার উজ্জ্বলতা বাড়িয়ে নেওয়ার সামর্থ রাখে” অংশটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য নয়; বরং আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহুর বক্তব্য। পরবর্তী কোন রাবী সেটাকে হাদীস ভেবে মুল হাদীসের সাথে একাকার করে বর্ণনা করেছেন।”







[1] সহীহ ‍মুসলিম: ২৪৬; মুসনাদ আহমাদ: ২/৪০০; সহীহ আল বুখারী: ১৩৬; সুনান বাইহাকী: ১/৫৭; বাগাবী, শারহুস সুন্নাহ: ২১৮।

সহীহ ইবনু হিব্বান (1049)