1047 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا كَامِلُ بْنُ طَلْحَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنِ ابْنِ مَسْعُودٍ، أَنَّهُمْ قَالُوا: يَا رَسُولَ اللَّهِ , كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ تَرَ مِنْ أُمَّتِكَ؟، قَالَ: «غُرٌّ مُحَجَّلُونَ بُلْقٌ مِنْ آثَارِ الطُّهُورِ»
رقم طبعة با وزير = (1044)تحقيق الشيخ ناصر الدين الألباني: حسن صحيح - «التعليق الرغيب» (1/ 93). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده حسن
আব্দুল্লাহ বিন মাস‘উদ রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “সাহাবীগণ বললেন, “হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনার উম্মতের মাঝে যাদেরকে আপনি দেখেননি, তাদেরকে আপনি কিভাবে চিনবেন?” জবাবে তিনি বলেন, “ওযূর প্রভাবের কারণে সাদা-কালো ঘোড়ার ন্যায় তাদের হাত-পা-চেহারাগুলো উজ্জ্বল সাদা থাকবে।”[1]







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১/৬; আত তায়ালিসী: ১/৪৯; মুসনাদ আহমাদ: ১/৪০৩; ইবনু মাজাহ: ২৮৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান-সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/৯৩।)

সহীহ ইবনু হিব্বান (1047)