1044 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ، حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، قَالَ: كُنْتُ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَدَعَا بِطَهُورٍ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَا مِنِ امْرِئٍ مُسْلِمٍ تَحْضُرُهُ الصَّلَاةُ الْمَكْتُوبَةُ فَيُحْسِنُ وُضُوءَهَا وَرُكُوعَهَا وَخُشُوعَهَا، إِلَّا كَانَتْ كَفَّارَةً لِمَا قَبْلَهَا مِنَ الذُّنُوبِ، مَا لَمْ يَأْتِ كَبِيرَةً، وَذَلِكَ الدَّهْرَ كُلَّهُ». [1: 2]
رقم طبعة با وزير = (1041)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - مضى نحوه (1038). تنبيه!! رقم (1038) = (1041) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.
আমর বিন সা‘ঈদ বিন ‘আস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উসমান বিন আফ্ফান রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, তিনি পবিত্রতা অর্জনের জন্য পানি আনতে বললেন, তারপর তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, “যদি কোন মুসলিম ব্যক্তি ফরয সালাতের সময় উপস্থিত হলে উত্তমভাবে ওযূ করে, উত্তমভাবে রুকু করে, বিনয়ী হয়, তবে এটি তার পূর্বের গোনাহসমুহের জন্য কাফ্ফারা হিসেবে গণ্য হবে, যদি সে কাবীরা গোনাহে লিপ্ত না হয়। আর এটি সর্বকালের জন্যই প্রযোজ্য।”[1]







[1] সহীহ মুসলিম: ২৮৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে মুসলিমের শর্তে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ১০৪১।)

সহীহ ইবনু হিব্বান (1044)