1036 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْهَمْدَانِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ [ص:310] بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا لُدِغَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِنَّكَ لَوْ كُنْتَ قُلْتَ حِينَ أَمْسَيْتَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، مَا ضَرَّكَ» قَالَ: فَكَانَ أَبُو هُرَيْرَةَ إِذَا لُدِغَ إِنْسَانٌ مِنَّا أَمَرَهُ أَنْ يَقُولَهَا. [1: 2]
رقم طبعة با وزير = (1033) قَالَ أَبُو حَاتِمٍ: قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا ضَرَّكَ» أَرَادَ بِهِ أَنَّكَ لَوْ قُلْتَ مَا قُلْنَا، لَمْ يَضُرَّكَ أَلَمُ اللَّدْغِ، لَا أَنَّ الْكَلَامَ الَّذِي، قَالَ يَدْفَعُ قَضَاءَ اللَّهِ عَلَيْهِتحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - تقدم برقم (1016). تنبيه!! رقم (1016) = (1020) من «طبعة المؤسسة». - مدخل بيانات الشاملة -. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “এক ব্যক্তি দংশিত হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “জেনে রাখো, যদি তুমি বিকেলে বলতে أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خلق (আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে আশ্রয় চাই তিনি যা কিছু সৃষ্টি করেছেন, তার অনিষ্টতা থেকে।), তবে এটা তোমার কোন ক্ষতি করতে পারতো না।”[1] রাবী বলেন, “অতঃপর আমাদের কেউ দংশিত হলে, আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু তাকে এই বাক্যগুলি বলার আদেশ করতেন।” আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বক্তব্য مَا ضَرَّك (তোমার কোন ক্ষতি করতে পারতো না) এর দ্বারা উদ্দেশ্য হলো যদি তুমি তা বলতে যা আমরা বললাম, তবে দংশনের ব্যথা তোমার কোন ক্ষতি করতে পারতো না; এটা উদ্দেশ্য নয় যে, সে যে কথা বলেছে, তা আল্লাহর ফায়সালাকে প্রতিহত করবে।”







[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৯৩; মুয়াত্তা ইমাম মালেক: ২/৯৫২; মুসনাদ আহমাদ: ২/৩৭৫; তিরমিযী: ৩৬০৫; আবূ দাঊদ: ৩৮৯৮; নাসাঈ: ৫৯২; ইবনু মাজাহ: ৩৫১৮; মুসা্ন্নাফ ইবনু শায়বাহ: ১০/২৮৭; সহীহ মুসলিম: ২৭০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২৫, ২২৬।)

সহীহ ইবনু হিব্বান (1036)