1024 - أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى بْنِ مُجَاشِعٍ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ [ص:301] بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: حَدَّثَنَا شَبَابَةُ، قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ: حَجَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رِضْوَانُ اللَّهِ عَلَيْهِ حَجَّتَيْنِ , إِحْدَاهُمَا: الَّتِي أُصِيبَ فِيهَا، وَسَمِعْتُهُ يَقُولُ بِجَمْعٍ: أَلَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَعَوَّذُ مِنْ خَمْسٍ: «اللَّهُمَّ إِنِّي [أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ، وَ] * أَعُوذُ بِكَ مِنْ سُوءِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الصَّدْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ». [5: 12]
رقم طبعة با وزير = (1020)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح لغيره - «صحيح موارد الظمآن» (2445). * [أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ، وَ] قال الشيخ: ما بين المعقوفين من «الموارد» (2445). تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، يونس من رجال مسلم وهو متابع، وباقي السند على شرطهما.
আমর বিন মাইমূন বলেন, আমি উমার বিন খাত্তাব রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে দুইবার হজ্জ করেছি। তার এক হজ্জে, যে বছরে তিনি আক্রান্ত হয়েছিলেন, সেই হজ্জে আমি তাকে মুযদালিফায় বলতে শুনেছি, তিনি বলেছেন, “জেনে রাখো, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচটি জিনিস থেকে আশ্রয় চাইতেন, اللَّهُمَّ إِنِّي [أعوذ بك من البخل والجبن و] أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ وَالْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ سُوءِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الصدر وأعوذ بك من عذاب القبر (হে আল্লাহ, নিশ্চয়ই (আশ্রয় চাই কৃপণতা, ভীরুতা থেকে), আমি আশ্রয় চাই কৃপণতা, ভীরুতা থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই মন্দ আয়ূ থেকে, আমি আপনার কাছে আশ্রয় চাই বক্ষের ফিতনা থেকে এবং আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই।)[1]







[1] মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/১৮৯; নাসাঈ: ৮/২৬৭; মুসনাদ আহমাদ: ১/৫৪; আবূ দাঊদ: ১৫৩৯; ইবনু মাজাহ: ৩৮৪৪; আদাবুল মুফরাদ: ৬৭০; হাকিম: ১/৫৩০। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ লিগাইরিহী বলেছেন। (সহীহ মাওয়ারিদুয যম‘আন: ২৪৪৫।)

সহীহ ইবনু হিব্বান (1024)