1021 - أَخْبَرَنَا عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ سِنَانٍ، قَالَ: أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ مَالِكٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَجُلًا مِنْ أَسْلَمَ، قَالَ: مَا نِمْتُ هَذِهِ اللَّيْلَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[مِنْ أَيِّ شَيْءٍ؟ »، قَالَ: لَدَغَتْنِي عَقْرَبٌ , قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ]: «أَمَا إِنَّكَ لَوْ قُلْتَ حِينَ أَمْسَيْتَ: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ، لَمْ يَضُرَّكَ إِنْ شَاءَ اللَّهُ». [1: 2]
رقم طبعة با وزير = (1017)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - انظر ما قبله. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم، رجاله ثقات رجال الشيخين غير سهيل بن أبي صالح، فمن رجال مسلم.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি বিকেলে তিনবার বলবে, أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خلق (আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে আশ্রয় চাই তিনি যা কিছু সৃষ্টি করেছেন, তার অনিষ্টতা থেকে।), তবে সকাল পর্যন্ত কোন সাপ তার কোন ক্ষতি করতে পারবে না।” রাবী বলেন, “আর তাঁর (আবূ হুরাইরার) পরিবারের কেউ দংশিত হলে তিনি বলতেন, “সে কি বাক্যগুলি বলেনি?”[1]







[1] বাগাবী, শারহুস সুন্নাহ: ৯৩; মুয়াত্তা ইমাম মালেক: ২/৯৫২; মুসনাদ আহমাদ: ২/৩৭৫; তিরমিযী: ৩৬০৫; আবূ দাঊদ: ৩৮৯৮; নাসাঈ: ৫৯২; ইবনু মাজাহ: ৩৫১৮; মুসা্ন্নাফ ইবনু শায়বাহ: ১০/২৮৭; সহীহ মুসলিম: ২৭০৮। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে হাসান বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকুর রাগীব: ১/২২৬।)

সহীহ ইবনু হিব্বান (1021)