1012 - أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي مَعْشَرٍ بِحَرَّانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ وَهْبِ بْنِ أَبِي كَرِيمَةَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي عَبْدِ الرَّحِيمِ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَوِّذُ حَسَنًا وَحُسَيْنًا: «أُعِيذُكُمَا بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ» , ثُمَّ يَقُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ إِبْرَاهِيمُ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ يُعَوِّذُ بِهِ ابْنَيْهِ إِسْمَاعِيلَ وَإِسْحَاقَ». [5: 12]
رقم طبعة با وزير = (1008)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «ابن ماجه» (3525): خ. تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، وانظر الحديث الذي بعده.
ইবনু আব্বাস রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসান ও হুসাইনের জন্য আশ্রয় প্রার্থনা করেছেন এই বলে, أُعِيذُكُما بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ) ثُمَّ يَقُولُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: (كَانَ إِبْرَاهِيمُ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِ يُعَوِّذُ بِهِ ابْنَيْهِ إسماعيل وإسحاق (আমি তোমাদের জন্য আল্লাহর পরিপূর্ণ কালেমার বদৌলতে আশ্রয় চাই প্রতিটি শয়তান থেকে, ক্ষতিকর প্রাণী থেকে, কুদুষ্টিদানকারী চোখ থেকে।) তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ইবরাহিম আলাইহিস সালাম এই বাক্যের মাধ্যমে তাঁর দুই ছেলে ইসমাঈল ও ইসহাক আলাইহিস সালাম এর জন্য আশ্রয় প্রার্থনা করতেন।”[1]







[1] সহীহ বুখারী: ৩৩৭১; আবূ দাঊদ: ৪৭৩৭; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৭/৪৮; মুসনাদ আহমাদ: ১/২৩৬; তিরমিযী: ২০৬০; ইবনু মাজাহ: ৩৫২৫। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (ইবনু মাজাহ: ২৫৩৫।)

সহীহ ইবনু হিব্বান (1012)