1005 - أَخْبَرَنَا بَكْرُ بْنُ أَحْمَدَ بْنِ سَعِيدٍ الطَّاحِيُّ الْعَابِدُ بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيِّ بْنِ نَصْرٍ، قَالَ: حَدَّثَنَا الْمُقْرِئُ، قَالَ: [ص:286] حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجُ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِذَا سَمِعْتُمْ أَصْوَاتَ الدِّيَكَةِ، فَإِنَّهَا رَأَتْ مَلَكًا، فَاسْأَلُوا اللَّهَ، وَارْغَبُوا إِلَيْهِ، وَإِذَا سَمِعْتُمْ نُهَاقَ الْحَمِيرِ، فَإِنَّهَا رَأَتْ شَيْطَانًا، فَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ شَرِّ مَا رَأَتْ». [1: 104]
رقم طبعة با وزير = (1001)تحقيق الشيخ ناصر الدين الألباني: صحيح - «الصحيحة» (3183): ق دون قوله: «وارغبوا إليه». تحقيق الشيخ شعيب الأرناؤوط: إسناده صحيح، رجاله رجال الصحيحين، والمقرىء: هو عبد الله بن يزيد العدوي أبو عبد الرحمن.
আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন তোমরা মোরগের আওয়াজ শুনবে, নিশ্চয়ই সে এসময় ফেরেস্তাদের দেখতে পায়, অতএব তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং তাঁর কাছে তোমরা আগ্রহী হবে। আর যখন তোমরা গাধার আওয়াজ শুনবে, নিশ্চয় সে (এসময়) শয়তানকে দেখতে পায়, কাজেই তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে সে যা দেখেছে তার অনিষ্টতা থেকে।”[1]







[1] মুসনাদ আহমাদ: ২/৩২১; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ১০/৪২০; সহীহ বুখারী: ৩৩০৩; সহীহ মুসলিম: ২৭২৯; আবূ দাঊদ: ৫১০২; তিরমিযী: ৩৪৫৯; ইমাম বুখারী, আদাবুল মুফরাদ: ১২৩৬; বাগাবী, শারহুস সুন্নাহ: ১৩৩৪। শায়খ শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। শায়খ নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আস সহীহাহ: ৩১৮৩।)

সহীহ ইবনু হিব্বান (1005)