860 - نا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، ثنا عَبْدُ الْوَهَّابِ يَعْنِي ابْنَ عَبْدِ الْمَجِيدِ الثَّقَفِيَّ، نا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى صَلَاتَيِ الْعَشِيِّ - وَأَكْبَرُ ظَنِّي أَنَّهَا الظُّهْرُ - رَكْعَتَيْنِ، فَأَتَى خَشَبَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ، فَوَضَعَ عَلَيْهَا يَدَيْهِ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى، وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ، فَقَالُوا: قَصُرَتِ الصَّلَاةُ، وَفِي الْقَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَرَجُلٌ قَصِيرُ الْيَدَيْنِ أَوْ طَوِيلُهُمَا يُقَالُ لَهُ: ذُو الْيَدَيْنِ، فَقَالَ: أَقَصُرَتِ الصَّلَاةُ أَوْ نَسِيتَ؟ فَقَالَ: «لَمْ تَقْصُرْ، وَلَمْ أَنَسَ» ، فَقَالَ: بَلْ نَسِيتَ، فَقَالَ: «صَدَقَ ذُو الْيَدَيْنِ؟» قَالَ: نَعَمْ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ " وَذَكَرَ بُنْدَارٌ الْحَدِيثَ، قَالَ أَبُو بَكْرٍ: قَدْ خَرَّجْتُ هَذَا الْبَابَ بِتَمَامِهِ فِي كِتَابِ السَّهْوِ فِي الصَّلَاةِ
আবূ হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ‘আশিয়্যি’র (দিনের শেষ ভাগ) দু’ সালাতের কোনো একটিতে— আমার প্রবল ধারণা তা ছিল যোহরের সালাত— দু’ রাক‘আত সালাত পড়ালেন। (সালাম ফিরানোর পর) তিনি মাসজিদের কিবলামুখী একটি কাঠের কাছে এসে তার উপর দুই হাত রাখলেন, যার একখানা অপরখানার উপর ছিল। দ্রুতগামী লোকেরা (বিস্মিত হয়ে) বেরিয়ে গেল এবং তারা বলতে লাগল, সালাত কি সংক্ষিপ্ত হয়ে গেল? উপস্থিত লোকদের মধ্যে আবূ বকর ও উমার ছিলেন, কিন্তু তারা তাঁকে কিছু বলতে ভয় পেলেন। আর উপস্থিত ছিলেন স্বল্প হাত বিশিষ্ট অথবা দীর্ঘ হাত বিশিষ্ট এক ব্যক্তি, যাঁকে ‘যুল-ইয়াদাইন’ বলা হতো। তিনি বললেন, সালাত কি সংক্ষিপ্ত করা হয়েছে, নাকি আপনি ভুলে গেছেন? তিনি বললেন, "সালাত সংক্ষিপ্তও করা হয়নি এবং আমি ভুলেও যাইনি।" তিনি (যুল-ইয়াদাইন) বললেন, বরং আপনি ভুলে গেছেন। তিনি (নবী সাঃ) বললেন, "যুল-ইয়াদাইন কি সত্য বলছে?" লোকেরা বলল, হ্যাঁ। অতঃপর তিনি আরো দু’ রাক‘আত সালাত আদায় করলেন, তারপর সালাম ফিরালেন, তারপর তাকবীর দিলেন এবং তাঁর স্বাভাবিক সাজদার ন্যায় অথবা তার চেয়ে দীর্ঘ সাজদা করলেন, অতঃপর মাথা তুললেন।
সহীহ ইবনু খুযাইমাহ (860)