719 - نا عَلِيُّ بْنُ حُجْرٍ، نا إِسْمَاعِيلُ يَعْنِي ابْنَ جَعْفَرٍ، نا مُسْلِمُ بْنُ أَبِي مَرْيَمَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى رَجُلًا يُحَرِّكُ الْحَصَا بِيَدِهِ وَهُوَ فِي الصَّلَاةِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ لَهُ عَبْدُ اللَّهِ: " لَا تُحَرِّكِ الْحَصَا وَأَنْتَ فِي الصَّلَاةِ فَإِنَّ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ، وَلَكِنِ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ قَالَ: فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ إِلَى الْقِبْلَةِ وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا أَوْ نَحْوَهَا، ثُمَّ قَالَ: هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ "




[تحقيق] 719 - قال الأعظمي: إسناده صحيح
আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা এক ব্যক্তিকে নামাযে থাকা অবস্থায় নিজ হাতে কঙ্কর নাড়াতে দেখলেন। যখন লোকটি নামায শেষ করল, তখন আবদুল্লাহ ইবনু উমর তাকে বললেন, “নামাযে থাকা অবস্থায় কঙ্কর নাড়িও না। কেননা, এটি শয়তানের কাজ। বরং তুমি সেরূপ করো, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন।” বর্ণনাকারী বলেন, এরপর তিনি (ইবনু উমর) তাঁর ডান হাত ডান উরুর উপর রাখলেন এবং বুড়ো আঙ্গুলের পাশে যে আঙ্গুলটি রয়েছে তা দিয়ে কিবলার দিকে ইশারা করলেন এবং সেদিকে বা তার কাছাকাছি স্থানে দৃষ্টিপাত করলেন। তারপর তিনি বললেন, “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ করতে দেখেছি।”

সহীহ ইবনু খুযাইমাহ (719)