710 - نا بَكْرُ بْنُ إِدْرِيسَ بْنِ الْحَجَّاجِ بْنِ هَارُونَ الْمُقْرِئُ، نا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، عَنْ أَبِي هَانِئٍ، عَنْ أَبِي عَلِيٍّ عَمْرِو بْنِ مَالِكٍ الْجَنْبِيِّ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ الْأَنْصَارِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يُصَلِّي لَمْ يَحْمَدِ اللَّهَ وَلَمْ يُمَجِّدْهُ، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَانْصَرَفَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلَ هَذَا» ، فَدَعَاهُ، وَقَالَ لَهُ وَلِغَيْرِهِ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ وَالثَّنَاءِ عَلَيْهِ وَلْيُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَدْعُو بِمَا شَاءَ»




[تحقيق] 710 - قال الأعظمي: إسناده صحيح
ফাদ্বালা ইবনু উবাইদ আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে দেখলেন যে সে সালাত আদায় করছে, কিন্তু সে আল্লাহ্‌র প্রশংসা করেনি, তাঁর মহিমা বর্ণনা করেনি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত (দরূদ) পাঠ করেনি। অতঃপর সে (সালাত শেষ করে) চলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “এ ব্যক্তি দ্রুত (তাড়াহুড়ো) করল।” অতঃপর তিনি তাকে ডাকলেন এবং তাকে ও অন্যদেরকে বললেন: “যখন তোমাদের কেউ (দোয়া করতে) শুরু করে, তখন সে যেন তার রবের মহিমা বর্ণনা ও তাঁর প্রশংসা দিয়ে শুরু করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত (দরূদ) পাঠ করে, অতঃপর সে যা ইচ্ছা দোয়া করে।”

সহীহ ইবনু খুযাইমাহ (710)