697 - نا بُنْدَارٌ، نا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، نا شُعْبَةُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَبَّرَ حِينَ دَخَلَ فِي الصَّلَاةِ، وَرَفَعَ يَدَيْهِ، وَحِينَ أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ، وَحِينَ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَ يَدَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ وَجَافَى يَعْنِي فِي السُّجُودِ وَفَرَشَ فَخِذَهُ الْيُسْرَى، وَأَشَارَ بِأُصْبُعِهِ السَّبَّابَةِ يَعْنِي فِي الْجُلُوسِ فِي التَّشَهُّدِ» قَالَ أَبُو بَكْرٍ: قَوْلُهُ: وَفَرَشَ فَخِذَهُ الْيُسْرَى، يُرِيدُ لِلْيُمْنَى، أَبِي فَرَشَ فَخِذَهُ الْيُسْرَى لَيَضَعُ فَخِذَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى كَخَبَرِ آدَمَ بْنِ أَبِي إِيَاسَ: وَضَعَ فَخِذَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى




[تحقيق] 697 - قال الأعظمي: إسناده صحيح
ওয়াইল ইবনু হুজর (রাদিয়াল্লাহু আনহু) বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে সালাত আদায় করেছি। তিনি যখন সালাতে প্রবেশ করলেন, তখন তাকবীর বললেন এবং তাঁর উভয় হাত উত্তোলন করলেন। আর যখন রুকূ করতে চাইলেন, তখনও উভয় হাত উত্তোলন করলেন। এবং যখন রুকূ হতে মাথা উঠালেন, তখনও উভয় হাত উত্তোলন করলেন। তিনি তাঁর উভয় হাত (মাটিতে) রাখলেন এবং সিজদাহর সময় (বগল) ফাঁকা রাখলেন। তিনি তাঁর বাম উরু বিছিয়ে দিলেন এবং তাশাহ্হুদের জন্য বসার সময় শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন।

সহীহ ইবনু খুযাইমাহ (697)