618 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، أنا أَبُو النُّعْمَانِ، أنا ثَابِتُ بْنُ يَزِيدَ أَبُو زَيْدٍ الْأَحْوَلُ، حَدَّثَنَا هِلَالُ بْنُ خَبَّابٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَنَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَالصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ إِذَا قَالَ: «سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ» ، فِي الرَّكْعَةِ الْأَخِيرَةِ يَدْعُو عَلَى حَيٍّ مِنْ بَنِي سُلَيْمٍ عَلَى رِعْلٍ وَذَكْوَانَ، وَعُصَيَّةَ، وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ ". قَالَ: أَرْسَلَ إِلَيْهِمْ يَدْعُوهُمْ إِلَى الْإِسْلَامِ فَقَتَلُوهُمْ. قَالَ عِكْرِمَةُ: هَذَا مِفْتَاحُ الْقُنُوتِ




[تحقيق] 618 - قال الأعظمي: إسناده حسن
ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার এক মাস কুনূত পাঠ করেছেন। যুহর, আসর, মাগরিব, ইশা এবং সুবহের (ফজরের) সালাতে প্রতিটি সালাতের শেষ রাক‘আতে ‘সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’ বলার পর। তিনি বানু সুলাইমের একটি গোত্র—রি‘ল, যাকওয়ান ও ‘উসাইয়্যার বিরুদ্ধে বদদোয়া করতেন। আর তাঁর পেছনের লোকেরা আমীন বলতো। (ইবনু আব্বাস বলেন,) তিনি তাদের কাছে লোক পাঠিয়েছিলেন ইসলামের দাওয়াত দিতে, কিন্তু তারা তাঁদের হত্যা করেছিল। ইকরিমা বলেন: এটিই কুনূতের সূচনা।

সহীহ ইবনু খুযাইমাহ (618)