577 - نا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ عِكْرِمَةَ قَالَ: رَأَيْتُ رَجُلًا عِنْدَ الْمَقَامِ يُكَبِّرُ فِي كُلِّ رَفَعٍ وَوَضْعٍ، فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ، فَقُلْتُ: " إِنِّي رَأَيْتُ رَجُلًا يُصَلِّي َيُكَبِّرُ فِي كُلِّ رَفْعٍ وَوَضْعٍ، فَقَالَ: أَوَلَيْسَ تِلْكَ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا أُمَّ لَكَ؟ "
ইকরিমা (রাহিমাহুল্লাহ) বলেন: আমি মাকামের (নিকটে) এক ব্যক্তিকে দেখলাম, সে (সালাতে) প্রতিটি উঠা-নামার সময় তাকবীর বলছিল। অতঃপর আমি ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহুমা)-এর নিকট এসে বললাম: আমি এক ব্যক্তিকে দেখলাম, সে সালাত আদায় করছে এবং প্রতিটি উঠা-নামায় তাকবীর বলছে। তখন তিনি বললেন: তোমার কি জ্ঞান নেই? এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত নয়?
সহীহ ইবনু খুযাইমাহ (577)