493 - نا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الصَّغَانِيُّ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ خِدَاشٍ، نا عُمَرُ بْنُ هَارُونَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ فِي الصَّلَاةِ {بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] فَعَدَّهَا آيَةً، وَ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2] آيَتَيْنِ، {وَإِيَّاكَ نَسْتَعِينُ} [الفاتحة: 5] وَجَمَعَ خَمْسَ أَصَابِعِهِ "
উম্মু সালামাহ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ পাঠ করেন এবং এটিকে একটি আয়াত হিসেবে গণ্য করেন। আর ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন’-কে তিনি দ্বিতীয় আয়াত হিসেবে গণ্য করেন। [তিনি আরও পাঠ করেন] ‘ইইয়্যাকা নাস্তায়ীন’ পর্যন্ত। আর তিনি তাঁর পাঁচটি আঙুলকে একত্রিত করলেন।

সহীহ ইবনু খুযাইমাহ (493)