480 - نا مُحَمَّدُ بْنُ يَحْيَى، نا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، نا زَائِدَةُ، نا عَاصِمُ بْنُ كُلَيْبٍ الْجَرْمِيُّ، حَدَّثَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ: قُلْتُ: " لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي قَالَ: فَنَظَرْتُ إِلَيْهِ، قَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهَرِ كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغَ وَالسَّاعِدَ "
ওয়াইল ইবনু হুজর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, "আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কীভাবে সালাত আদায় করেন, তা দেখব।" তিনি বলেন, আমি তাঁর দিকে তাকালাম। তিনি দাঁড়ালেন, অতঃপর তাকবীর বললেন এবং তাঁর দু’হাত কান বরাবর উঠালেন। এরপর তিনি তাঁর ডান হাত বাম হাতের তালুর পৃষ্ঠদেশ, কব্জি ও বাহুর (অগ্রভাগের) ওপর রাখলেন।
সহীহ ইবনু খুযাইমাহ (480)